প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতীতে গতকাল মঙ্গলবার ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক তরুণ (২৭) নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশনমাস্টার নুরুল হুদা বলেন, গতকাল বেলা সাড়ে ১১টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনটি কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় পৌঁছালে এর ছাদ থেকে পড়ে এক তরুণ আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির লাশ পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত তরুণের পরনে কালো রঙের প্যান্ট ও লাল রঙের শার্ট ছিল।