ছাদ থেকে পড়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে গতকাল শুক্রবার যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন বলেন, গতকাল সকাল সাতটার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের শিবপুর এলাকায় এক ব্যক্তি বাসের ছাদ থেকে রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।