ছাদ থেকে পড়ে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারায় বাসার ছাদ থেকে পড়ে হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক মল্লিক ফখরুল ইসলামের স্ত্রী জেসমিন আহমেদের মৃত্যু হয়েছে।

অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া পাঁচটার দিকে জেসমিন আহমেদকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। রাত সাড়ে ১০টায় যখন এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়, তখনো জেসমিন আহমেদের মৃতদেহ অ্যাপোলো হাসপাতালে ছিল।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল মুত্তাকীন বলেন, ‘উনি ছাদ থেকে পড়ে মারা গেছেন, এখন পর্যন্ত এটুকুই আমরা জানি। উনার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।’ মরদেহ ময়নাতদন্ত করা হবে কি না, সে বিষয়ে সুস্পষ্টভাবে তিনি কিছু জানাতে পারেননি।