ছাদ থেকে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের নিজামবাগে গত বৃহস্পতিবার এসি মসজিদের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মিজানুর রহমান (১৪) নামের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোর মারা গেছে।

নিহতের বড় ভাই তায়েবুর রহমান বলেন, মিজানুর কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের পাশে থাকত। বৃহস্পতিবার বেলা একটার দিকে মিজানুর স্থানীয় এসি মসজিদে যায়। একপর্যায়ে সে মসজিদের নির্মাণাধীন তৃতীয় তলার ছাদ থেকে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে তার মৃত্যু হয়। তাঁর বাবার নাম জাকির হোসেন ব্যাপারী।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘুড়ি ওড়ানোর সময় পা ফসকে পড়ে কিশোর মিজানুর মারা যায়।