ছাদ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের বণিক পাড়ার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের সাততলার ছাদ থেকে পড়ে প্রতিষ্ঠানটির হিসাব কর্মকর্তা লিপিকা গোমেজের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের পেছন থেকে ওই কর্মকর্তার লাশ উদ্ধার করে পুলিশ।
লিপিকার স্বামী নরবাক লরেন তিন কন্যাসন্তান নিয়ে রাজধানীর ইব্রাহীমপুর থাকেন। লিপিকা ব্রাহ্মণবাড়িয়ায় থেকে চাকরি করতেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে লিপিকা হাসপাতালের ছাদ থেকে পেছনের একটি টিনের ঘরের চালে পরে ছিটকে নিচে পড়েন।