ছাদ থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে ছাদ থেকে পড়ে মাসফিকুজ্জামান (৩২) নামের এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে জেলা শহরের আয়কর ভবনের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। সদর থানার টহল পুলিশ তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ময়মনসিংহের গৌরীপুর থানার টেঙ্গুরী পাড়া গ্রামের আবদুল কাদির মিয়ার ছেলে। তিনি ছয় মাস আগে শরীয়তপুর জেলা কারাগার থেকে বদলি হয়ে এসেছিলেন। জেল সুপার ফরিদুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।