ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গতকাল বুধবার ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সাজিয়া মনি (৬) তাহেরবাগ মডেল স্কুলের নার্সারির ছাত্রী ছিল।
ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) সুবাস কুমার পাল প্রথম আলোকে বলেন, সন্ধ্যা ছয়টায় সাজিয়া তার মায়ের সঙ্গে বাজার থেকে তাদের তাহেরবাগের জুড়িয়াটুলির বাসায় ফেরে। মা গৃহস্থালির কাজ শুরু করলে সাজিয়া ভবনের অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে ছয়তলার ছাদে ওঠে। ছাদের একদিকে রেলিং ছিল না। সেখানে বসতে গিয়েই সে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।