ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
মৃত্যু

ফেনীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শহরের নাজির রোডে নির্মাণাধীন রয়েল শেখ ম্যানশনের চার তলা ভবনে আজ বুধবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম রেজওয়ান হোসেন ওরফে সিয়াম (৮)। সে নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুরের মোল্লাপাড়ার আবদুর রহিমের ছেলে। শিশুটির পরিবার নাজির রোডে ভাড়া বাসায় থাকে। সিয়াম স্থানীয় বায়তুল আমান হেফজ মাদ্রাসায় পড়ত।

পুলিশ, স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্র জানায়, আজ বিকেলে রেজওয়ান হোসেন বাসা থেকে বের হয়ে নাজির রোড এলাকায় নির্মাণাধীন ওই ভবনের ছাদে খেলতে যায়। খেলার সময় হঠাৎ পা পিছলে সে ছাদ থেকে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, শিশুটি কী কারণে ছাদে গেল, কীভাবে ছাদ থেকে পড়ে গেল, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।