ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বগার বিল এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শের আলীর (২০) বাড়ি পিরোজপুরে।
বাকলিয়া থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম খান বলেন, শের আলী গতকাল সকালে বগার বিল এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদে রড ওঠানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। পরে ভবনে কর্মরত অন্য শ্রমিক ও আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।