ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের মুরাদপুর এলাকায় নির্মাণাধীন আটতলা ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. জুয়েল (২০)। তিনি ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার মো. আলমগীরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ জহিরুল ইসলাম প্রাথমিকভাবে জানান, ছাদে কাজ করার সময় অসতর্কতাবশত পা ফসকে নিচে পড়ে যান জুয়েল। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।