ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর জিতার মোড় এলাকায় গতকাল শনিবার ব্লো ক্রিয়েশন লিমিটেড নামের একটি কারখানার নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত নির্মাণশ্রমিক হলেন নীলফামারী সদর উপজেলার ফুলপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে শফিউল ইসলাম (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শফিউল পঞ্চম তলার ছাদে রড তুলছিলেন। একপর্যায়ে সেখান থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।