ছাদ ধসে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় এএসএম কেমিক্যাল নামের একটি কারখানার ছাদ ধসে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, কারখানাটির তিনতলার সমান উচ্চতার ভবনে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ সাটারিং ধসে পড়ে। এতে ঢালাইয়ের কাজে নিয়োজিত ১০ শ্রমিক আহত হন।