ছাদ ধসে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় একটি চালকলের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে মিজানুর রহমান (২৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ছোনটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মির্জাপুর দিগপাইত ইউনিয়নের ডৌয়াইলপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি ওই ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জয়নাল আবেদীন বলেন, ‘নির্মাণাধীন ছাদ ধসের পর সেখানে পুলিশের একটি দল গিয়েছিল। তবে কোনো পক্ষ থেকে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ জামালপুর প্রতিনিধি