ছাদ ধসে পড়ে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি মহল্লায় গতকাল সোমবার জসিম উদ্দিন (৩২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের চানমারিপাড়া মহল্লার জসিম কালীবাড়ি এলাকার একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়ির বাথরুম ভাঙার সময় সেটার ছাদ ধসে চাপা পড়েন জসিম। তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে জসিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।