ছাদ ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে নির্মাণাধীন কোটপাড় সালেহিয়া দাখিল মাদরাসার দোতলার সিঁড়ির ওপরের ছাদ গতকাল সোমবার সকালে ভেঙে পড়েছে। পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এ মাদরাসার নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ চলছিল। মাদরাসার সুপার আবুল কালাম বলেন, ঠিকাদার ভালোভাবে কাজ করলে ছাদ এভাবে ভেঙে পড়ত না। তবে দায়িত্বে থাকা ঠিকাদারের প্রতিনিধি মাসুদ রানা এ অভিযোগ অস্বীকার করেন।