প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে একজন এক্স-রে অপারেটর ও এক রোগী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার হাসপাতালের এক্স-রে কক্ষে এ ঘটনা ঘটে।
আহত এক্স-রে অপারেটর মো. জলিলুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক্স-রে কক্ষে রহিমা বেগম নামের এক রোগীর এক্স-রে করার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পাশের টেবিলে পড়ে। এতে টেবিলের ওপর থাকা কাচ ভেঙে যায়। এতে তাঁরা দুজনই আহত হন।
জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ১০২ বছরের পুরোনো ওই ভবনে সংস্কার করার জন্য দীর্ঘদিন ধরে বলা হলেও সংস্কার করা হয়নি।