ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ একটি ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম জানান, সকালে দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলাকালে হঠাৎ কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলো রুদ্র (৭) ও ইমন (৭)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ভবনটি সংস্কারে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।