প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি ছাপাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ছাপার যন্ত্র, কাগজ ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপক দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া অগ্রণী প্রিন্টিং প্রেসের মালিক কাউসারুজ্জামান রুবেল জানান, ছাপাখানায় প্রায় এক কোটি টাকার কাগজ মওজুত ছিল। আগুনে কাগজ ছাড়াও চারটি ছাপার যন্ত্রসহ অন্য মালামাল পুড়ে গেছে। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তদন্তের আগে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।