প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ছাপাখানাপল্লি হিসেবে পরিচিত জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা গলিতে অগ্নিকাণ্ডে ১০টি ছাপাখানা পুড়েছে। গত মঙ্গলবার নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ছাপাখানার দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হলেও মুক্তিযোদ্ধা গলির একই সারিতে থাকা মদিনা আর্ট, মেঘনা অফসেট, কাজী প্রিন্টিং, শাহীন অপটিকস, অনিক অফসেট প্রেস, ছাপাঘর, সিদ্দিক প্রিন্টিং অ্যান্ড বুক বাইন্ডিং, আলম আর্ট অ্যান্ড রাবার স্ট্যাম্প ও ডিজাইন মেলা নামের ছাপাখানা পুড়ে গেছে।