ছাপাখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী বাজারের একটি ছাপাখানায় গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ছাপাখানার মালিক জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে টঙ্গী বাজারের সবুরা মার্কেটের চারতলায় বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস নামের ছাপাখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ছাপাখানার সব মালামাল পুড়ে গেছে।