ছাপাখানায় দুর্ঘটনায় শিশুশ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আরামবাগের একটি ছাপাখানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনায় ১৩ বছরের এক শিশুশ্রমিক মারা গেছে। নাঈম নামে ওই শিশুটি তিন মাস ধরে সেখানে কাজ করত।
মতিঝিল থানার পুলিশ বলেছে, সন্ধ্যায় নাঈমসহ দুজন ছাপাখানায় কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত নাঈমের মাথায় একটি যন্ত্রাংশের আঘাত লাগে। খবর পেয়ে ছাপাখানার মালিক সেখানে যান এবং রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।