প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ সম্মেলনের আদলে তিন দিনের ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার আশা ইউনিভার্সিটি বাংলাদেশ শ্যামলী ক্যাম্পাসের মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী-পুরুষের সমতা অর্জন’ শীর্ষক প্রতিপাদ্যের মাধ্যমে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘তরুণদের অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদেরই হাতে। তোমরা কঠোর পরিশ্রম করো, অবশ্যই একদিন সফলতা আসবে।’ বিশেষ অতিথি সাংসদ ফজিলাতুন্নেসা বলেন, ‘বাংলাদেশ নারীর ক্ষমতায়ন সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত। নিজেকে এক জায়গায় সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। ছেলে-মেয়ে একে অপরের সহযোগী হয়ে তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা করছি।’