ছাহাবাগে হরিণ চরতাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখছস, গেন্ডারিয়া ক্যামুন আছিলো! ছাহাবাগে হরিণ চরতাছে!’ চোখেমুখে বিস্ময় নিয়ে পাশের জনকে বলছিলেন তানভীর রানা। পুরান ঢাকার দক্ষিণ মৈশুণ্ডি এলাকার স্থায়ী বাসিন্দা তিনি। রোববার দুপুরে এসেছিলেন শিল্পকলা একাডেমীর চিত্রশালায়। উদ্দেশ্য রাজধানী ঢাকার ৪০০ বছর উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখা।শিল্পকলা একাডেমীর চিত্রশালায় গেলে এখন দেখা যাবে ৪০০ বছরের পুরোনো রাজধানী ঢাকার বহু দুর্লভ দৃশ্য। ফ্রেমে বাঁধানো ১০০ আলোকচিত্রে উঠে এসেছে ঐতিহ্যবাহী এই শহরের নান্দনিক স্থাপনা, মানুষের জীবনযাত্রা, উৎসব-পার্বণসহ নানা অনুষঙ্গ।ঢাকার হোসেনি দালান, সূত্রাপুরের লোহার পুল, ধোলাইখাল, গেন্ডারিয়া, রমনা গেট, চকবাজার, আহছান মঞ্জিলও স্থান করে নিয়েছে এখানে। আলোকচিত্রগুলোতে ঢাকার উৎসব বিশেষ করে হোলিখেলা, মহররমের সেই সময়ের দৃশ্য ফুটে উঠেছে।আলোকচিত্রের সঙ্গে রয়েছে শিশুদের আঁকা কিছু ছবি। ‘রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটি’ আয়োজিত দুই বছরব্যাপী অনুষ্ঠানমালায় ঢাকা শহরের ১২টি স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। বিষয় ছিল ‘আমার স্বপ্নের ঢাকা’। সেই প্রতিযোগিতার বাছাই করা ছবিও প্রদর্শনীতে রাখা হয়েছে।ঢাকার নাগরিক সুধী সমাজের সম্মিলিত একটি প্রয়াস ঢাকা ৪০০ বছর পূর্তি উৎসব নাগরিক কমিটির মাধ্যমে ‘বুড়িগঙ্গা ঢাকার প্রাণ, একে আমরা বাঁচাবই’ স্লোগান সামনে নিয়ে দুই বছরব্যাপী ব্যাপক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তি। ‘ঢাকা আমার ঢাকা’ আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত।ফরাসি নাট্যোৎসবের দ্বিতীয় দিনেশেষ বিকেলে হালকা টিপটিপ বৃষ্টি। তবে বৃষ্টির শব্দ ছাপিয়ে ওঠে যানবাহনের কর্কশ শব্দ। সঙ্গে দুর্বিষহ জটলা তো আছেই। এই পরিস্থিতিতে জাতীয় নাট্যশালায় প্রবেশ করতেই মিলল স্বস্তি। পুরো মিলনায়তন পূর্ণ। পিনপতন নীরবতা। মঞ্চে এক অন্য ভুবন। কয়েদখানার দৃশ্য। কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি কথোপকথনে মগ্ন নিজেদের মধ্যে। মিলনায়তনের পরিবেশই বলে দিচ্ছিল, দারুণ জমে উঠেছে আন্তফরাসি নাট্যোৎসব। গতকাল রোববার ছিল উৎসবের দ্বিতীয় দিন।নাটকের গল্পটি গত শতকের ত্রিশের দশকের মাঝামাঝি সময়ের। স্প্যানিশ গৃহযুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে কয়েকজন মৃত্যদণ্ডপ্রাপ্ত কয়েদিকে নিয়ে জাঁ পল সার্ত্রের লোখা দ্য ওয়াল যশোরের ‘বিবর্তন’ নাট্যদল দেয়াল নামে বাংলায় রূপান্তর করে মঞ্চায়ন করছে। নির্দেশনা দিয়েছেন সানোয়ার আলম খান। আজ উৎসবের তৃতীয় দিনে থিয়েটার বেইলী রোড মঞ্চায়ন করবে সাম্যুয়েল ব্যাকেটের নাটক অ্যান্ড গেইম বা শেষ খেলা। এটি অনুবাদ করেছেন অধ্যাপক কবীর চৌধুরী। নির্দেশনা দিয়েছেন ফরহাদুজ্জামান পলাশ।উৎসবের আয়োজন করছে যৌথভাবে নাটুকে, আলিয়ঁস ফ্রঁসেজ ও ফেইম স্কুল অব ড্রামা।ভালোবাসা ও শ্রদ্ধার আয়োজনপুরো আয়োজনই ছিল ভালোবাসা ও শ্রদ্ধায় মেশানো। উপলক্ষ ছিল শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবিষয়ক লেখালেখির চার দশক পূর্তি। সুহূদ, সতীর্থ, ছাত্রছাত্রী, সহকর্মীরা তাঁকে সম্মাননা জানান।শনিবার সকালে ঢাকার বারডেম মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবার ভালোবাসায় সিক্ত শুভাগত চৌধুরী বলেন, ‘সবার সহযোগিতায় আজকের এই অবস্থানে আসতে পেরেছি। যত দিন বেঁচে থাকব, লেখালেখি করে যাব।’অনুষ্ঠানে বক্তারা বাংলা ভাষায় চিকিৎসাবিজ্ঞানের লেখালেখিতে শুভাগত চৌধুরীকে পথিকৃৎ হিসেবে উল্লেখ করেন। স্বাস্থ্যবিজ্ঞানের মতো একটি জটিল বিষয় শুভাগত চৌধুরী সহজ ও সাবলীল ভাষায় লিখে নিজস্ব একটি রীতি তৈরি করেছেন।বক্তৃতা করেন এম আর খান, আজাদ খান, অধ্যাপক মাহমুদ হাসান, আ আ ম স আরেফিন সিদ্দিক, নির্মলেন্দু গুণ, সারোয়ার আলী, রশিদ-ই-মাহবুব, মির্জা মাজহারুল ইসলাম, সারফুদ্দিন আহমেদ, নাজমুননাহার, আলী ইমাম, আনিসুল হক, অরুণ বসু, সজল আশফাকসহ অনেকে। রবীন্দ্রসংগীত গেয়ে শোনান অরূপ রতন চৌধুরী ও লুসা মির্জা। অনুষ্ঠান পরিচালনা করেন ইকবাল কবির ও তানজিনা হোসেন।