ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোটের দিন কারচুপি করা তো দূরের কথা, কারও মাথায় যদি এ রকম কিছু করার চিন্তা থাকে, তাহলে এখনই ঝেড়ে ফেলুন। কারণ ভোটের দিন কাউকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ভোটের জন্য যা কিছু করার, প্রশাসন তাই করতে প্রস্তুত।’ ৭ মে সিলেটের গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে প্রশাসনের মতবিনিময় সভায় এ কথা বলে সতর্ক করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. জয়নাল আবেদীন। গতকাল সোমবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, আনসার-ভিডিপির জেলা কর্মকর্তা আশিষ চক্রবর্তী, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক। মতবিনিময় সভায় প্রার্থীরা উপস্থিত ছিলেন।