ছাড়পত্র ছাড়া অনাপত্তিপত্র না দেওয়ার পুনর্নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ ছাড়া কোনো অনাপত্তিপত্র না দিতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে পুনরায় নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে জাহাজভাঙা-সংক্রান্ত এর আগে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশের পুরো তথ্য না দিয়ে অপর একটি বেঞ্চ থেকে নেওয়া আদেশ প্রত্যাহার করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ মার্চ হাইকোর্ট জাহাজ ভাঙার বিষয়ে নয় দফা নির্দেশনা দেন। এতে বাংলাদেশে আনার আগেই আমদানি করা জাহাজের বর্জ্যমুক্তকরণ (প্রি-ক্লিনিং) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ ১৭ মে হাইকোর্ট দেশে ভাঙার জন্য আমদানি করতে সব জাহাজের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্যমুক্তকরণ সনদ নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দেন।