ছাড়পত্র দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত রিকশার ছাড়পত্র প্রদান ও হয়রানি বন্ধের দাবিতে গতকাল বুধবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে রিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি সমাবেশ করেছে। এতে কমিটির জেলা আহ্বায়ক শাহজাহান মিস্ত্রি সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। এতে বক্তারা বলেন, অনেক টাকা ব্যয় করে রিকশা নামালেও তাঁরা রাস্তায় চালাতে পারছেন না। এতে মালিক ও শ্রমিকদের আর্থিক ক্ষতি হচ্ছে। তাঁরা একটি নীতিমালা করে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান।