প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বে টার্মিনালের জমি অধিগ্রহণের জন্য বন্দর কর্তৃপক্ষকে ছাড়পত্র দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার ছাড়পত্র দেওয়া হবে। এর ফলে ছাড়পত্র নিয়ে টানা এক বছরের বেশি সময় ধরে চলা দুই সংস্থার বিরোধের অবসান হতে যাচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলাম। বন্দর কর্তৃপক্ষ নিজস্ব জায়গায় নিজস্ব সড়কের নকশা জমা দিয়েছে এখন। ফলে কাল (আজ সোমবার) বে টার্মিনালের জমি অধিগ্রহণের জন্য ছাড়পত্র দেওয়া হবে।’