ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো চলছেই। চূড়ান্ত নোটিশ উপেক্ষা করলেও প্রয়োজনীয় লোকবল না থাকার অজুহাতে ইটভাটাগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।এদিকে ১৩ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নান্দাইলের এমএসবি ও এমএইচবি নামের দুটি ইটভাটাকে ৭৫ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।উপজেলা কৃষি কর্মকর্তা আ. সাত্তার বলেন, নান্দাইলের কয়েকটি ইটভাটার মালিকেরা তাঁদের স্থাপনায় ব্যবহূত জমি আবাদি নয় মর্মে প্রত্যয়নপত্র নেওয়ার জন্য ঘোরাঘুরি করছেন। ওই কর্মকর্তা বলেন, তিনফসলি জমিতে ইটের ভাটা গড়ায় কৃষি অফিস কোনোভাবেই অনাপত্তিপত্র দিতে পারে না।