ছাড়া পেলেন উডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির স্টিয়ারিংয়ের ওপরই বেঘোরে ঘুমাচ্ছিলেন। কোথায় আছেন, তা-ও জানা নেই। পুলিশ এসে যখন তাঁকে জাগাল, গাড়ির স্টার্ট তখনো চালু। তাঁর পা অবশ্য ব্রেকের ওপরই ছিল। নিজেই নাকি পুলিশকে জিজ্ঞেস করছিলেন, তাঁর বাসা ঘটনাস্থল থেকে কতদূর!

চলচ্চিত্রের দৃশ্য মনে হতে পারে, তবে এই অবস্থা হয়েছিল টাইগার উডসের। গত পরশু ফ্লোরিডায় এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ৪১ বছর বয়সী তারকা গলফারকে আটক করে পুলিশ। পরে অবশ্য মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। বিবিসি, ডব্লিউপিটিভি।