ছাড়িয়ে নিতে এসে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর আদালতের ভুয়া ছাড়পত্র দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার এক আসামিকে ছাড়িয়ে নিতে এসে গত রোববার মশিয়ার হোসেন ওরফে বাবু নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাঁর বাড়ি যশোরের চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামে। হত্যা মামলার ওই আসামিকে মুক্তি দেওয়ার জন্য সম্প্রতি মেহেরপুর মুখ্য বিচারিক হাকিমের সিল ও স্বাক্ষরযুক্ত ডাকযোগে যশোর কারাগারে একটি ছাড়পত্র পাঠানো হয়। তদন্তে ছাড়পত্রটি ভুয়া প্রমাণিত হয়। রোববার বাবু কারাগারে আসামি ছাড়িয়ে নিতে এলে তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।