ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা বলেছেন, জাতিসংঘকে কার্যকর করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ জন্য তরুণদের মাঝে মতামতের সৃষ্টি করতে হবে। তরুণেরা নিজেদের মধ্যে বিশ্বের কূটনীতি নিয়ে আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবেন, যা দেশ ও জাতির সমৃদ্ধি বয়ে আনতে সহায়তা করবে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী দিনে সাংসদ এ মন্তব্য করেন।