প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের আদলে আয়োজিত তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার একটি হোটেলে শেষ হয়েছে। বিতর্কের সংগঠন দৃষ্টি চট্টগ্রাম এ সম্মেলনের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ ওয়াসেকা আয়েশা খান, শিল্পপতি নাদের খান, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজি রহমান, বারকোড ক্যাফে গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক ও দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল।