ছায়ানটে আনন্দ আয়োজন
আয়োজনটি বন্ধু ও সুহূদদের নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার। ছিল নিখাদ শ্রদ্ধা ও হূদয়ের নিবিড় প্রীতিতে উষ্ণ। আমাদের সংস্কৃতি-অঙ্গনের তিন বিশিষ্টজন সম্প্রতি বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। তাঁদের মধ্যে শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও ওয়াহিদুল হক (মরণোত্তর) রাষ্ট্রীয় স্বাধীনতা পদক এবং সন্জীদা খাতুন পেয়েছেন বাংলা একাডেমীর রবীন্দ্রপদক। তাঁদের সংবর্ধনা দিতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছিল গতকাল শুক্রবার।ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানটি শুরু হয়েছিল সম্মেলক কণ্ঠে—মোরা সত্যের ’পরে মন আজি করিব সমর্পণ...গানটি দিয়ে। তিন গুণীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান। ওয়াহিদুল হকের পক্ষে উত্তরীয় গ্রহণ করেন তাঁর কন্যা রুচিরা তাবাসসুম নভেদ। পরে একক সংগীত পরিবেশন করেন মিতা হক, বুলবুল ইসলাম, লাইসা আহমেদ, অদিতি মহসীন, পাপিয়া সারোয়ার, শারমীন সাথী ইসলাম, সুমন চৌধুরী, নীলোৎপল সাধ্য, প্রমীলা চক্রবর্তী প্রমুখ।আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, মীর বরকত ও ডালিয়া আহমেদ।নাগর আলীর কিচ্ছার শতক পূরণশিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চের করিডরের ঠিক মাঝখানে ফুলের পাপড়ি ও প্রদীপের সজ্জায় লেখা হয়েছে ১০০। অন্য পাশে লেখা ‘নাগর আলীর কিচ্ছা’। ঢাকার মঞ্চে একটি নাটকের শততম প্রদর্শনী যেকোনো নাট্যদলের জন্য আনন্দের। গতকাল ছিল দৃষ্টিপাত নাট্য সংসদের আলোচিত নাটক নাগর আলী কিচ্ছার শততম মঞ্চায়ন। উৎসবমুখর পরিবেশে এটি মঞ্চায়িত হলো।নদীভাঙন ও প্রকৃতির নির্মমতায় সহায়-সম্বলহীন গ্রাম্য যুবক নাগর আলী বেঁচে থাকার তাগিদে তার মামা হাসান চৌকিদারের হাত ধরে রাজধানী ঢাকায় আসে। ভোরবেলা লঞ্চ থেকে নেমে শুরু হয় নাগর আলীর রাজধানীর জীবন। ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর দলের ১২তম প্রযোজনা নাগর আলীর কিচ্ছার প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মৌলিক হাসির নাটক হিসেবে নাটকটি বেশ জনপ্রিয়তা পায়। এর লেখা ও নির্দেশনা ম. আ. সালাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী আনিস, স্বপন দাস, ম. আ. সালাম, স. ম. হাসান, মনির হোসেন প্রমুখ।শিল্পকলায় থিয়েটার ক্লাবের যাত্রা হলো শুরু নাট্যকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি থিয়েটার ক্লাবের। গতকাল সেই দাবি পূরণ হয়েছে। জাতীয় নাট্যশালার ছয়তলার ৬১৪ নম্বর কক্ষটিতে গতকাল আনুষ্ঠানিকভাবে থিয়েটার ক্লাব যাত্রা শুরু করেছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন থিয়েটার ক্লাবের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, রামেন্দু মজুমদার, আতাউর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। ফেডারেশনের কর্মীরা জানান, এখানে গ্রন্থাগার এবং পড়াশোনার ব্যবস্থাও থাকবে, পাশাপাশি থিয়েটার-কর্মীদের মাল্টিমিডিয়া ব্যবহারের সুযোগ থাকবে।শিল্পকলায় আজ উচ্চাঙ্গসংগীত ও নৃত্যশিল্পকলা একাডেমী উচ্চাঙ্গসংগীত ও নৃত্যের চর্চা, প্রসার ও তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতি মাসে নৃত্য ও সংগীত আসরের আয়োজন করে থাকে। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উচ্চাঙ্গসংগীত ও কত্থক নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছে।