ছায়ানটের ওয়াহিদুল হক স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শরীর চিরকাল থাকে না, লোপ পায়। কিন্তু ভাব থাকে। ভাবের মধ্য দিয়ে মানুষ থেকে যায়, কর্ম থেকে যায়, স্মৃতি থেকে যায়। ঠিক তেমন করেই সশরীরে না থেকেও থেকে গেছেন ওয়াহিদুল হক।’ গতকাল ছিল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হকের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ছায়ানট মিলনায়তনে ছায়ানট আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ কথাগুলো বলেন আলোচক মফিদুল হক। স্মারক বক্তৃতায় তাঁর কথারই পুনরাবৃত্তি ঘটালেন অধ্যাপক করুণাময় গোস্বামী। তিনি ওয়াহিদুল হকের জীবন, কর্ম, রবীন্দ্রনাথ-প্রীতি এসব নিয়ে কথা বলেন।সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও এর বেশ আগেই মিলনায়তন দর্শকে পূর্ণ। মঞ্চের সামনে ওয়াহিদুল হকের একটা বড় ছবি। আশপাশজুড়ে ফুল আর ছোট গাছের টব। আলোক প্রক্ষেপণে মনে হয় যেন সেই ছবি থেকে দ্যুতি ছড়াচ্ছে।অনুষ্ঠানের শুরুতে সমবেতভাবে ছায়ানটের শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘বাজাও তুমি কবি’ গানটি। এর পরই ছিল বক্তৃতাপর্ব। এর পর নৃত্য। ‘আছে দুঃখ আছে মৃত্যু/বিরহ দহন লাগে তবু শান্তি/তবু আনন্দ তবু অনন্ত জাগে’ গানের সঙ্গে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ শিল্পীর নাচ মুগ্ধ করে সবাইকে। নাচের সঙ্গে গানটি গেয়েছিলেন বুলবুল ইসলাম ও মিতা।নাচ শেষে ‘তোমারে জানি নে হে’ গান গেয়ে শোনান ইলোরা আহমেদ। তারপর কেবল গান আর গান। মাঝখানে সামিনা হোসেনের ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’ গানের সঙ্গে নাচ। পরে নাসির উদ্দিন ও জহিরুল হকের রবীন্দ্রনাথ থেকে পাঠ। ওয়াহিদুল হক স্মরণের এই আয়োজনে ছায়ানটের শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন ‘শ্রাবণের ধারার মত’, ‘তোমার প্রেমে ধন্য করো’।এ ছাড়া ইফফাত আরা দেওয়ান, লাইসা আহমেদ, চন্দনা মজুমদার, তানিয়া মান্নান, নাসিমা শাহীন, অসীম দত্ত, নিলোত্পল সাধ্য, বিমানচন্দ্র বিশ্বাস ও সুমন চৌধুরী একক গান পরিবেশন করেন। সবশেষে শিল্পীরা একসঙ্গে জাতীয়সংগীত গেয়ে শ্রদ্ধা জানান।শিক্ষা গ্রহণে উত্সাহিত করতে ‘কেউ রবে না বাইরে’পাশাপাশি দুটি গ্রাম। দীর্ঘদিন থেকে এই দুই গ্রামের মধ্যে চলতে থাকা শত্রুতায় নতুন মাত্রা যুক্ত করে একটি পুরাকীর্তি। উত্তরখান গ্রামে একটি পুরাকীর্তি আবিষ্কৃত হলে গ্রামবাসী আনন্দে মেতে ওঠে। অন্যদিকে হতাশায় ভেঙে পড়ে দক্ষিণখান গ্রামবাসী। তারা চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর উপায় হিসেবে শতভাগ ছেলেমেয়েকে শিক্ষিত করার পরিকল্পনা নেয়। এভাবেই নাটক ‘কেউ রবে না বাইরে’র গল্প এগোতে থাকে।বিনোদনের মাধ্যমে এ নাটকে সবার উদ্দেশে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে উদ্বুদ্ধ করা হয়েছে। এটি লিখেছেন লেখক ও নাট্যকার আনিসুল হক। ইউনিসেফের সহযোগিতায় এটি নির্মাণ করেন ফরিদুর রহমান। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আয়োজক ইউনিসেফ। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি ক্যারল ডি রয়, নাট্যকার আনিসুল হক, নির্মাতা ফরিদুর রহমান, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিসেফের কর্মকর্তা সাঈদুল হক। ২৬ পর্বের এ নাটকে অভিনয় করেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক, এজাজুল ইসলাম, নাজনীন, আনিসুর রহমান, নাদিয়া ও আরও অনেকে। এটি প্রচার করবে বিটিভি। প্রথম পর্ব প্রচারিত হবে ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায়।