ছায়ানটের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্‌জীদা খাতুন ও লাইসা আহমদ লিসা
সন্‌জীদা খাতুন ও লাইসা আহমদ লিসা

সন্জীদা খাতুনকে সভাপতি, সারওয়ার আলীকে নির্বাহী সভাপতি ও লাইসা আহমদ লিসাকে সাধারণ সম্পাদক করে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী ছায়ানটের ১৫ সদস্যের নতুন কার্যকরী সংসদ গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন রামেন্দু মজুমদার।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিগত সংসদের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদের সহসভাপতি খায়রুল আনাম শাকিল। সন্জীদা খাতুনের সভাপতিত্বে কোষাধ্যক্ষের প্রতিবেদন ও আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন মোহাম্মদ সিফায়েত উল্লাহ্।
সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী সুলতানা কামাল ও মফিদুল হককে নিয়ে ছায়ানট একটি সাত সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করেছে।