ছিটমহল নিয়ে কি ন্যায়সংগত মীমাংসা করা যেত না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘নদীর পানি, ছিটমহল এগুলো নিয়ে কি আমরা বাংলাদেশের সঙ্গে ন্যায়সংগত মীমাংসা করতে পারতাম না?’

গত মঙ্গলবার বিকেলে কলকাতার মহাজাতি সদনে বামফ্রন্টের ডাকে সাম্প্রদায়িকতাবিরোধী এক কনভেনশনে এ কথা বলেন বুদ্ধদেব।

সাবেক মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশ একটি অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। ঢাকার রাস্তায় আগুন জ্বলছে। জামায়াত তৎপর হয়েছে। এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের সত্যি কি তিস্তা নিয়ে এ প্রতিক্রিয়ার দরকার ছিল? তিনি বলেন, ‘নদীর জল, ছিটমহল এগুলো নিয়ে কি আমরা বাংলাদেশের সঙ্গে ন্যায়সংগত মীমাংসা করতে পারতাম না? এর পরিবর্তে পশ্চিমবঙ্গ সরকার যা করল তাতে লাভ কার হলো? ঢাকায় যে লড়াই চলছে তার প্রভাব পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলায়ও পড়ছে।’

বুদ্ধদেব প্রশ্ন তুলে বলেন, এ কারণেই কি পাকিস্তানের রাষ্ট্রদূত কলকাতায় ছুটে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন? তিনি বলেন, ‘পাকিস্তানও আমাদের প্রতিবেশী দেশ। পাকিস্তানের মানুষের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই। কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের বিনিময়ে নয়।’