ছিটমহল নিয়ে ভারতে সংবিধান সংশোধনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল সমস্যা সমাধানের লক্ষ্যে এবার ভারত সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে খসড়া সংশোধনী তৈরি করা হয়েছে। গত বৃহস্পতিবার পার্লামেন্টে পশ্চিমবঙ্গের সিপিআইয়ের পার্লামেন্ট সদস্য প্রবোধ পান্ডার প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ এ কথা জানান।মন্ত্রী জানান, পার্লামেন্টের বর্তমান অধিবেশনে এই সংশোধনী বিলটি উঠছে না। ২২ মে চলতি অধিবেশন শেষ হচ্ছে। পরবর্তী সময়ে শুরু হবে বর্ষাকালীন অধিবেশন। গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে ছিটমহল বিনিময়-সংক্রান্ত একটি চুক্তি হয়। তখন বলা হয়, দুই দেশ চিটমহল সমস্যার সমাধানে উদ্যোগ নিলেই ওই চুক্তি কার্যকর হবে। কিন্তু সাংবিধানিক সমস্যা থাকায় এই চুক্তি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়নি ভারত সরকার। তাই এখন ওই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধন জরুরি হয়ে পড়েছে।ভারতের ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে।