ছিটমহল পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় অবস্থিত ভারতীয় চারটি ছিটমহল পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। গত মঙ্গলবার দুপুরে পরিদর্শন শেষে তিনি ছিটমহলবাসীর সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সোমনাথ হালদার বলেন, উভয় দেশের সরকার কিছু দিনের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি হস্তান্তর করবে। বিনিময় চুক্তি হস্তান্তরের পর সরকারি বিধি মোতাবেক নাগরিকদের জমির বৈধ কাগজ করে দেওয়া হবে। এ ক্ষেত্রে জমির মালিকানা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। সংশ্লিষ্ট সূত্রমতে, ১৬৮ দশমিক ৪৮ একর আয়তনের এই চারটি ছিটমহলের জনসংখ্যা ৫০৬।