ছিটমহল বিনিময় করার দাবি
ছিটমহল বিনিময় করার দাবি জানিয়েছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটি। লালমনিরহাটের পাটগ্রামে গত শুক্রবার আয়োজিত এক সমাবেশে ওই কমিটি এ দাবি জানায়।
শুক্রবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ভারতের ২০ নম্বর লতামারী ছিটমহলে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির ভারতীয় অংশের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। ২০ নম্বর লতামারী ছিটমহলের বাসিন্দা আবদুর রশিদের সভাপতিত্বে ছিটমহল বিনিময় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, স্থানীয় নেতা নুর ইসলাম, মোতাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন হোসনে নুরুল ইসলাম।
প্রধান অতিথি দীপ্তিমান সেনগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, ‘“মুজিব- ইন্দিরা” ১৯৭৪ সালে একটা চুক্তি করেছিলেন। আমাদের বিশ্বাস, সেই চুক্তিতে আমাদের সব অধিকারের কথা রেকর্ড রয়েছে।’