ছিটমহল বিনিময় বিল উঠছে লোকসভার চলতি অধিবেশনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়সংক্রান্ত একটি বিল ভারতের লোকসভার চলতি অধিবেশনেই উত্থাপন করা হচ্ছে। সরকার এই অধিবেশনেই বিলটি পাস করাতে চায়। ইতিমধ্যে লোকসভায় উত্থাপনের জন্য বিলটির খসড়া প্রস্তুত করা হয়েছে। বিলটি লোকসভায় পাস হলে ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল বিনিময়ের পথ প্রশস্ত হবে। এই ১৬২টি ছিটমহলের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়ের বিষয়ে দাবি জানিয়ে আসছেন। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফর করেন। তখন এই ছিটমহল বিনিময়ের বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। তিস্তার পানি বণ্টন চুক্তির পাশাপাশি এবার ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন করতেও উদ্যোগী হয়েছে ভারত। এ লক্ষ্যে বর্তমান সরকার দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে। এদিকে ছিটমহল বিনিময় চুক্তির ব্যাপারে এখনো পুরোপুরি সমঞ্চতি দেননি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।