ছিটমহল বিনিময়ের দাবিতে কোচবিহারে আমরণ অনশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের ভূখণ্ডের ১৬২টি ছিটমহল অবিলম্বে বিনিময়ের দাবিতে গতকাল সোমবার বিকেল থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরের সংহতি ময়দানে অনির্দিষ্টকালের আমরণ অনশন শুরু হয়েছে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ডাকে ছিটমহলের নয়জন প্রবীণ বাসিন্দা এই অনশন শুরু করেছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই দাবিতে ১০ দিনের বিভিন্ন কর্মসূচি পালন করেছে সমন্বয় কমিটি।কর্মসূচির মধ্যে ছিল: সভা সমাবেশ, প্রচারপত্র বিলি, স্বাক্ষর অভিযান, নিষ্প্রদীপ ও অরন্ধন কর্মসূচি, মৌন মিছিল, মশাল মিছিল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, গত সেপ্টেম্বর মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে ছিটমহল বিনিময়ের লক্ষ্যে একটি চুক্তি হলেও ছিটমহল বিনিময়ের জন্য ভারতের কেন্দ্রীয় বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি।