ছিটমহল বিনিময়ের দাবিতে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের ভেতরে দুই দেশের ১৬২টি ছিটমহল বিনিময়ের দাবিতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ছিটমহলবাসী। তাঁরা গত রোববার পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেন।
ছিটমহলের কয়েকজন বাসিন্দা জানান, ওই দিন বিকেলে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড়-নীলফামারী জেলা কমিটির সভাপতি মো. মফিজার রহমান ও ৫৯ নম্বর পুঠিমারী ছিটমহলের সভাপতি মো. তসলিমউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ছিটমহল বিনিময়ের দাবিতে জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি দেয়।
২০১১ সালের ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিটমহল বিনিময়ে প্রটোকল চুক্তির বিষয়ে দুই দেশের পরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি চূড়ান্ত রূপরেখা প্রণয়নের দাবি জানান।