ছিটমহল সমস্যা সমাধানে কোচবিহারে বিক্ষোভ করেছে বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের কোচবিহারে বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা গত বৃহস্পতিবার ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে দুই দেশের মধ্যে অবস্থিত ছিটমহলগুলো নিয়ে বিদ্যমান সংকট নিরসনের দাবি জানিয়েছে। ভারতের সীমানায় বাংলাদেশের ও বাংলাদেশের সীমানায় ভারতের ছিটমহলগুলো পরস্পরের কাছে অবিলম্বে হস্তান্তরের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছে।সূত্র জানায়, অন্তত পাঁচ হাজার মানুষের মিছিলটি কোচবিহার রেলস্টেশন মোড় থেকে শুরু হয়ে শহীদবাগে শেষ হয়। সেখানে আয়োজিত এক সভায় অবিলম্বে ছিটমহলগুলো বিনিময়ের দাবি করেন বক্তারা। পরে তাঁরা কোচবিহারের জেলা প্রশাসকের কাছে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন।