ছিটমহলগুলোতে অরন্ধন কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের সুর্নিদিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহলের বাসিন্দারা গতকাল মঙ্গলবার অরন্ধন কর্মসূচি পালন করেছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। গতকাল ছিটমহলগুলোর কোনো বাড়িতে দিনের বেলা চুলা জ্বলেনি।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও পঞ্চগড়ের বোদা উপজেলার শালবাড়ী ছিটমহল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, গতকাল ১০ দিনব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে পঞ্চগড়ে অবস্থিত ১২টি ছিটমহলের প্রায় চার হাজার বাড়িতে দিনের বেলা কোনো চুলা জ্বলেনি।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা গতকাল দিনের বেলায় রান্নাবান্না বন্ধ রাখে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, কর্মসূচির অংশ হিসেবে গতকাল দিনের বেলায় ছিটমহলগুলোতে কোনো চুলা জ্বলেনি, হয়নি কোনো রান্নাবান্না। তিনি জানান, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীতে অবস্থিত ১১১টি ছিটমহলে এ কর্মসূচি পালিত হয়েছে।গতকাল ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ৫১টি বাংলাদেশি ছিটমহলে অরন্ধন কর্মসূচি পালিত হয়।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। তিনি বলেন, ছিটমহলবাসীর সমর্থনে কোচবিহার সদর, মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ ও দিনহাটা শহরের বহু বাড়িতেও অরন্ধন কর্মসূচি পালিত হয়েছে।