ছিটমহলবাসীর জনস্বার্থ মামলা খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে থাকা ছিটমহলের বাসিন্দাদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক অধিকার সুরক্ষিত করা এবং তাদের নাগরিকত্ব প্রদানের দাবিতে কলকাতা হাইকোর্টে করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার শুনানি শেষে তা খারিজ করে দেন। ২৬ আগস্ট জনস্বার্থে মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী অনির্বাণ দাস।
পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ভারতীয় ভূখণ্ডে রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহল। অন্যদিকে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ১১১টি ভারতীয় ছিটমহল। এই ছিটমহলবাসী কোনো দেশেরই সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন না।