ছিটমহলভুক্ত সাত ইউনিয়নে নির্বাচন ঈদের পর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল বুধবার সকালে তিনবিঘা আঙ্গরপোতা করিডর পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিটমহলভুক্ত ইউনিয়নে নির্বাচন হবে ঈদের (পবিত্র রমজান) পর।
জাবেদ আলী বলেন, ছিটমহলগুলো বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে করণীয় কিছু কাজ রয়েছে। ভোটার তালিকা প্রণয়ন শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সে লক্ষ্যেই কাজ করছে ইসি। ছিটমহলভুক্ত ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার অভ্যন্তরে সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহল রয়েছে। তার মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৩৬টিতে লোকসংখ্যা ৯ হাজার ৬৪৫। উপজেলার দহগ্রাম ইউপি ছাড়া সাতটি ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছে এসব ছিটমহল।