ছিটমহলে অনশন পশ্চিমবঙ্গের বিধানসভায় উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১৬২টি ছিটমহল অবিলম্বে বিনিময়ের দাবিতে ১২ মার্চ শুরু হওয়া অনির্দিষ্টকালের আমরণ অনশন চলছে। এই আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নীরব ভূমিকা নেওয়ার অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিষয়টি তুলে ধরেন ফরোয়ার্ড ব্লকের বিধায়ক ও রাজ্যের সাবেক মন্ত্রী পরেশ অধিকারী। পরেশ অধিকারী মেখলিগঞ্জের বিধায়ক। তাঁর এলাকায় তিনবিঘা করিডর। এ সময় স্পিকার বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে নেওয়ার কথা বললেও বিকেলে মুখ্যমন্ত্রী তা এড়িয়ে যান। পরেশ অধিকারী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শুক্রবার রাজ্যের বাজেট পেশের পর তাঁরা এই অনশনের বিষয় আবার মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। তিনি এই অনশন আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, এখন কোচবিহারের সাধারণ মানুষও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে।