ছিটমহলে একুশে ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিটমহলে বসবাস ওঁদের। নেই নাগরিক হিসেবে কোনো দেশের স্বীকৃতি। তবে মাতৃভাষা বাংলার প্রতি তাঁদের ভালোবাসার কমতি নেই। আজ পঞ্চগড়ের বোঁদা উপজেলার ভারতীয় পুটিমারী ছিটমহলে শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। ছবি: শহীদুল ইসলাম, পঞ্চগড়
ছিটমহলে বসবাস ওঁদের। নেই নাগরিক হিসেবে কোনো দেশের স্বীকৃতি। তবে মাতৃভাষা বাংলার প্রতি তাঁদের ভালোবাসার কমতি নেই। আজ পঞ্চগড়ের বোঁদা উপজেলার ভারতীয় পুটিমারী ছিটমহলে শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। ছবি: শহীদুল ইসলাম, পঞ্চগড়

কোনো দেশেরই নাগরিকত্ব পায়নি। তবে দেশ ও দেশের ভাষার প্রতি ভালোবাসা অটুট। তাই নিজেরাই অস্থায়ী শহীদ মিনার বানিয়ে তাতে ফুল দিয়ে, শোভাযাত্রা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি  পালন করেছে ছিটমহলবাসী।

আজ শুক্রবার সকালে পঞ্চগড় জেলার ভেতরে ভারতীয় অংশে ৩৬টি ছিটমহলের বাসিন্দারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোদা উপজেলার পুঠিমারী ছিটমহলে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করে ছিটমহলবাসী। এতে পরে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।

গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিদার রহমান জানান, জেলার ৩৬টি ভারতীয় ছিটমহলে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা আর আলোচনাসভার মধ্য দিয়ে শহীদ দিবস পালন করা হয়। ভারতীয় ছিটমহলের বাসিন্দারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে।

পুঠিমারি ছিটমহলের চেয়ারম্যান তসলিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় সাধারণ সম্পাদক হবিবর রহমান, সমন্বয় কমিটির সভাপতি আবু জেকের, নাজিরগঞ্জ ছিটমহলের চেয়ারম্যান আবদুল খালেক, শালবাড়ী-কাগজলদীঘি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বালাপাড়া ছিটমহলের চেয়ারম্যান রাব্বুল আলম বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের দাবি জানান।