প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মূল ভূখণ্ডে যুক্ত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ভেতরে অধুনালুপ্ত ১২০ নম্বর বাঁশকাটা ছিটমহলের অধিবাসীদের ইন্টারনেট সুবিধা দিতে সেখানে ডিজিটাল সাব-সেন্টার (তথ্যসেবা) চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার এটি উদ্বোধন করেন। পরে পাশে জোংড়া ইউনিয়নের আলতাফ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন কবির বিন আনোয়ার, উপজেলা নির্বাহী কমকর্তা নূর কুতুবুল আলম, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন প্রমুখ।