ছিটমহলে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ভারতীয় গারাতি ছিটমহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে গত সোমবার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পঞ্চগড়-১ (সদর-আটোয়ারী-তেঁতুলিয়া) আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। তিনি ১১০টি পরিবারের প্রতিটির মধ্যে ২০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, একটি শাড়ি, একটি করে লুঙ্গি এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য ৩৭টি নলকূপ বিতরণ করেন।